আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ, ৮২ জনের মৃত্যু

হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ, ৮২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ইরাকের বাগদাদ শহরের একটি বড় হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে অন্তত আরো ১১০ জন।

ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখমাত্র মেজর জেনারেল খালেদ-আল মুহান্না জানান, বাগদাদের ইবন আল-খতিব হাসপাতালে এই দূর্ঘটনাটি ঘটেছে।

হাসপাতালের দুইটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এই হাসপাতাল বাগদাদের অন্যতম বড় একটি চিকিৎসা কেন্দ্র। সাউথ-ইস্টার্ন বাগদাদের প্রায় সব রোগীকেই এখানে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীও ভর্তি ছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মী এবং হাসপাতালের কর্মীরা রোগীদের বাঁচাতে ছুঁটছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর হাসপাতালে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

মৃতদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন রোগী কী না, এর বাইরেও আত্মীয়স্বজন বা কর্মী রয়েছে কী না- সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, 'সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে। তারা অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনার তদন্ত করে দেখছে'।

বিবৃতিতে আরো জানানো হয়, সিভিল ডিফেন্স ও হাসপাতালের কর্মীরা অন্তত ২০০ জন রোগী ও তাদের স্বজনদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে৷

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমী বলেন, এই ঘটনা একটি অপরাধ। এর পিছনে যাদের দায়িত্ব অবহেলা রয়েছে, তাদের শাস্তির আওতায় আনা হবে'।

২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে দূর্ঘটনার কারণ ও এর পিছনে কাদের অবহেলা রয়েছে- সেটি শনাক্তে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত