আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইসরাইলের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত

ইসরাইলের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত

অবরুদ্ধ গাজায় হামাসের একটি ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে নিহত হয়েছেন সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের দুই সদস্য।

বৃহস্পতিবার এ তথ্য জানায় ইরানের গণমাধ্যম পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘ফিলিস্তিন আলআন’ বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
হামাসের একটি বিশেষজ্ঞ দল গাজায় সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরাইলের ছোড়া একটি বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিল। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস থেকেও বিবৃতির মাধ্যমে তাদের দুই সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামাসের এ সামরিক শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা।

মে মাসের শুরুর দিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের দমন অভিযানের প্রতিবাদে রকেট হামলা চালানো হয় গাজা থেকে।  টানা ১২ দিন চলে যুদ্ধ। পরে ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নেয় দুপক্ষ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত