আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইসরাইলের সাথে কোনো সম্পর্ক নয় : ইন্দোনেশিয়া

ইসরাইলের সাথে কোনো সম্পর্ক নয় : ইন্দোনেশিয়া

ইসরাইলের নতুন সরকারের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা নেই ইন্দোনেশিয়ায়। সোমবার জাকার্তায় এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

সিঙ্গাপুরে ইসরাইলের রাষ্ট্রদূত সাগি কর্ণির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে। সাগি কর্ণি বলেন, তেল আবিব দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর সাথে কাজ করতে চাই।

এশিয়া প্যাসিফিক এবং আফ্রিকা বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল কাদির জিলানী বলেন, শান্তি প্রক্রিয়া এই সময় ইন্দোনেশিয়ার মূল আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা এই শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের প্রত্যাশা করছি।

কর্ণির বক্তব্যে দাবি করা হয়, ইসরাইলের দ্বন্দ্ব হামাসের সাথে, ফিলিস্তিনের লোকজনের সাথে নয়। এটি ঘটনাকে বিকৃত করার একটি অপচেষ্টা।

এর আগে বৃহস্পতিবার কর্ণি স্থানীয় সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে বলেছিলেন যে, ইসরাইল দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা কথা বলতে ও সাক্ষাৎ করতে আগ্রহী এবং সজাগ থাকা পর্যন্ত সম্পর্ক তৈরির দরজা সব সময় উন্মুক্ত। আমি মনে করি না, আমাদের খুঁজে পাওয়া কঠিন।

এশিয়ায় ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও মিয়ানমারে ইসরাইলের দূতাবাস আছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত