আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ফুটবলপ্রেমীদের মধ্যে ইসলাম প্রচার করছে কাতার

ফুটবলপ্রেমীদের মধ্যে ইসলাম প্রচার করছে কাতার

ছবিঃ এলএবাংলাটাইমস

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। সেই সাথে ইসলাম প্রচারেও কোনও কমতি রাখছে না দেশটি। কাতার কালচারাল সেন্টারে দোভাষীরা বিদেশি পর্যটকদের মধ্যে ইসলামের প্রচার করছেন।

দেখা গেছে, মসজিদের বাইরেও প্রচারকরা দাঁড়িয়ে বিদেশিদের মধ্যে ইসলামের প্রচার করছেন। অ-মুসলিম দর্শকদের যদি ইসলাম সম্পর্কে কোনও প্রশ্ন থাকে, তার জবাবও দিচ্ছেন এই প্রচারকরা।

বিশ্বকাপের স্টেডিয়ামের বাইরেই স্টল তৈরি করেছে কাতারের ‘ইসলাম মন্ত্রক’। সেখানে ইসলামের সঙ্গে ‘পরিচয়’ করানো হচ্ছে ফুটবলপ্রেমীদের। এদিকে ইলেকট্রনিক বোর্ডে ইসলাম সম্পর্কিত তথ্য পড়তে ‘উৎসাহ’ দেওয়া হচ্ছে দর্শকদের। ত্রিশটি ভাষায় এই বোর্ডে ইসলাম সম্পর্কিত লেখা রয়েছে। হযরত মোহাম্মদ (স) এর কীর্তি এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় কাতারের দেয়ালে-দেয়ালে লেখা হয়েছে দর্শকদের আকৃষ্ট করার জন্য। কিছু কিছু হোটেল রুমে কিউআর কোড ব্যবহার করে ইসলামের প্রচার চালানো হচ্ছে।

কাতার বিশ্বকাপ নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল একাধিক কারণে। সমকামিতা নিষিদ্ধ হওয়া, বিয়ার নিষিদ্ধ হওয়া, প্রবাসী শ্রমিকদের মৃত্যুসহ একাধিক কারণে কাতারের বিশ্বকাপ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে।

জানা গেছে, গত সপ্তাহে কাতারে ভ্রমণকারী মধ্যে প্রায় ৫০০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দোহার এক মসজিদে ব্রাজিলিয়ান এক পরিবারের ইসলাম গ্রহণের খবরও ভাইরাল হয়েছে। আজান প্রচারের জন্য স্টেডিয়ামেই রাখা হয়েছে মাইক্রোফোন। মসজিদে সুন্দর কন্ঠধারী মুয়াজ্জিনের নিয়োগ দেওয়া হয়েছে।

মরুর বুকে বিশ্বকাপ উপলক্ষ্যে বিশ্বজুড়ে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে কাতারের কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত