আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

জমজমের পানি পান ও ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা

জমজমের পানি পান ও ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা

সৌদি আরবে উমরাহ ও হজ করতে যাওয়া মুসল্লিদের উদ্দেশে জমজমের পানি পান ও ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। পবিত্র মক্কা ও মদিনা নগরীর জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে। 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, মক্কার গ্র্যান্ড মসজীদে মুসল্লিদের জীবাণুমুক্ত নিরাপদ পানি রাখা হয়। তারা যেন পানি সংগ্রহের সময় মুসল্লিদের সঙ্গে ধাক্কাধাক্কি এড়িয়ে চলে, একে অপরের প্রতি সহযোগীতাপূর্ণ মনোভাব পোষণ করে এবং পবিত্র এই পানি নেওয়ার ক্ষেত্রে যেন বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেয়।

এছাড়াও পানি পান করার পরে কাপগুলো যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় এবং স্থান পরিষ্কার রাখতে যেন মেঝেতে পানি না ফেলা হয় সেই পরামর্শও দেওয়া হয়েছে।

হজ শেষ হওয়ার পর সৌদি আরবে ওমরাহর মৌসুম শুরু হয়েছে। মুসলমানদের মধ্যে যারা শারীরিক কিংবা আর্থিক কারণে হজ পালন করতে পারেন না, তারা গ্র্যান্ড মসজিদে ওমরাহ করে থাকেন। এখানে আসা বিদেশি মুসলিমদের কাছে জমজমের পানি বিপুল জনপ্রিয়। ফেরার সময় অনেকে স্বজনদের জন্য এই পবিত্র পানি নিয়ে আসেন। তারা নুসুক অ্যাপের মাধ্যমে জমজমের পানির বোতল অর্ডার করতে পারেন।

মহামাররি-সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রায় ১৮ লাখ মুসলমান মক্কায় উপস্থিত হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ করেছে এবং ধারকদের সমস্ত স্থল, আকাশ এবং সমুদ্রপথে মাধ্যমে রাজ্যে প্রবেশ করতে এবং যে কোনও বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে। নারীদেরও এখন আর পুরুষ অভিভাবকদের সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

সৌদি আরব আরও জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোতে বসবাসকারী প্রবাসীরা তাদের পেশা নির্বিশেষে পর্যটক ভিসার জন্য আবেদন করতে এবং ওমরাহ পালন করতে পারবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত