আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

হামাসে হানিয়ার উত্তরসূরি হচ্ছেন সিনওয়ার

হামাসে হানিয়ার উত্তরসূরি হচ্ছেন সিনওয়ার

ছবি: এলএবাংলাটাইমস

ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়ার উত্তরসূরি হচ্ছেন গোষ্ঠীটির গাজা শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার।

“ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক শাখার প্রধান হিসেবে কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিয়েছে, তিনিই শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। আল্লাহ তার প্রতি সদয় হোন।”

গত ৩১ জুলাই তেহরানে এক হামলায় নিহত হন হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সেখানে গিয়েছিলেন তিনি।

হামাসের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক একজন কূটনীতিবিদ বলেন, “এই নতুন নিয়োগের অর্থ—গাজা যুদ্ধের সমাধান হিসেবে ইসরায়েল সিনওয়ারকে মোকাবিলা করতে চায়। অন্যদিকে হামাস এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বার্তা দিলো যে, তারা এখনও কঠোর এবং আপসহীন অবস্থায় রয়েছে।”

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে জন্য যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতার ভিত্তিতে দু’পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি সংলাপ শুরু হয়েছে, এই কূটনীতিবিদ সেই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট।

গত কয়েক বছর হামাসের জ্যেষ্ঠ নেতাদের একাংশ কাতার ও লেবাননে বসবাস করেন। বাকি যেসব নেতা গাজায় অবস্থান করছেন, তাদের মধ্যে ইয়াহিয়া সিনওয়ার সর্বজ্যেষ্ঠ।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে যে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা, সেই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার।

হামাস ও প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন মানুষ; সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল যোদ্ধারা।

সেই হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ।

ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে আত্মগোপনে আছেন সিনওয়ার।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত