আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শত বছর ধরে খালি পড়ে থাকা ভুতুড়ে এক শহর

শত বছর ধরে খালি পড়ে থাকা ভুতুড়ে এক শহর

ছবি: এলএবাংলাটাইমস

শহরে বেশ বড় একটি অভিজাত স্কুল রয়েছে। আছে সরু রাস্তা। একটি খাঁড়া উপত্যকার দুপাশ ধরে সারিবদ্ধ বাড়িও আছে। শহরের ঠিক মাঝখানে প্রাচীন একটি ঝরনা। আরও আছে গির্জা আর পাহাড়ের ওপর থেকে নিচের এজিয়ান সাগরের নীল জলরাশি উপভোগের সুযোগ।

কিন্তু, কী আশ্চর্য! এমন সুন্দর শহরটিতেই এক শতাব্দীর বেশি সময় ধরে মানুষের বসবাস নেই।

এটি তুরস্কের দক্ষিণ–পশ্চিমের মুগলা প্রদেশের ছোট পাহাড়ি শহর কায়কোয়; যেটি পরিণত হয়েছে সত্যিকার এক ভুতুড়ে শহরে।

অথচ এক শতাব্দী আগেও ব্যস্ত শহর ছিল কায়কোয়। লেভিসি নামেও পরিচিত ছিল এটি। শহরে অন্তত ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিষ্টধর্মাবলম্বী বসবাস করতেন। তাঁদের অনেকেই ছিলেন হস্তশিল্পী। স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তাঁরা।

কিন্তু স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সহজ–সরল জীবন বিনষ্ট হয়।১৯২২ সালে গ্রিক-তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রিসের সঙ্গে নতুন করে তুরস্কের উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় দেশ একে–অপরের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে দেশ ছাড়তে বাধ্য করে। যার অর্থ, কায়কোয়ের বাসিন্দাদের সঙ্গে গ্রিসের কাভালায় বসবাস করা মুসলিম তুর্কি বাসিন্দাদের জোরপূর্বক স্থানবিনিময় করা হয়।

কিন্তু কাভালার মুসলিম তুর্কিরা কায়কোয় নতুন আবাস নিয়ে মোটেও খুশি ছিলেন না। ফলে তাঁরা দ্রুত শহর ত্যাগ করতে শুরু করেন। একপর্যায়ে প্রাণচঞ্চল কায়কোয় পরিণত হয় ভুতুড়ে এক শহরে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত