আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

সৌদি আরবে দুর্ঘটনায় ৬ বাংলাদেশির প্রবাসীর মৃত‌্যু

সৌদি আরবে দুর্ঘটনায় ৬ বাংলাদেশির প্রবাসীর মৃত‌্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ‌্যে দাহরান-জুবাইল মহাসড়কে কাতিফ সেন্ট্রাল হসপিটালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মিজানুর রহমান বলেন, সাতজন বাংলাদেশি শ্রমিক একটি ভ‌্যানে করে জুবাইলের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তার ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

ওই ভ‌্যানের আরেক বাংলাদেশি এবং অন‌্য গাড়ির আরেক সৌদি নাগরিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন বলে মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল; পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম; আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম; ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।

এছাড়া সাইফুল নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত