আপডেট :

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

অবৈধদের ৯০ দিনের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

অবৈধদের ৯০ দিনের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

অবৈধ অভিবাসীদের ৯০ দিনের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা সৌদি আরব ত্যাগ করলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে। ২৯ মার্চ এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সৌদি সরকার প্রকাশিত এক গেজেটে বলা হয়, সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়িফ রোববার ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানিয়েছেন, সাধারণ ক্ষমার মেয়াদ অতিক্রম করে যাওয়ার পর ১৯টি মন্ত্রণালয় একযোগে অভিযান শুরু করবে।

গেজেটে প্রিন্স মুহাম্মদ জানান, অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়াই অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারো বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।

উল্লেখ্য, সৌদি আরবের নিয়ম অনুসারে অবৈধভাবে বসবাস বা কাজ করা কোনো বিদেশী নাগরিক ধরা পড়লে তাকে জরিমানা, কারাগার বা উভয় শাস্তির মুখোমুখি হতে হয়। সেইসাথে এই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর আগে আঙুলের ছাপ রাখা হয় এবং পরে তাকে আর সৌদি আরবে কাজের জন্য আসার অনুমতি প্রদান করা হয় না।

কিন্তু তিন মাসের এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন, তাদের আঙুলের ছাপ নেয়া হবে না। সেইসাথে পরে তারা চাইলে সৌদি আরবে আবারো কাজের জন্য আসতে পারবেন বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল জানান।


এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত