আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ভিসা পদ্ধতিতে পরিবর্তন আনল আমিরাত

ভিসা পদ্ধতিতে পরিবর্তন আনল আমিরাত

ভিসা পদ্ধতিতে আবারও পরিবর্তন আনল আমিরাত। যুক্তরাষ্ট্রের ভিসা বা গ্রিনকার্ডধারী ভারতীয়দের এন্ট্রি ভিসা দেবে আরব আমিরাত। বুধবার মন্ত্রিসভায় এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। ১৪ দিনের জন্য এই ভিসা দেয়া হবে।

ভারত এবং আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে বৈশ্বিক পর্যটনে আরো বেশি পর্যটককে নিজেদের দেশে আকৃষ্ট করতে পারবে আমিরাত।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের নাগরিক যাদের ছয় মাসের বা তার বেশি সময়ের জন্য যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে বা গ্রিনকার্ডধারী অথবা যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে তাদের এন্ট্রি ভিসা দেবে আরব আমিরাত। এই ভিসার মেয়াদ ১৪ দিনের। এই ভিসার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।

ভারতের দ্বিতীয় বৃহ্ত্তম ব্যবসায়ীক অংশীদার আরব আমিরাত। দু’দেশের বর্তমান বাণিজ্য ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

গত বছর আরব আমিরাতে প্রায় ১৬ লাখ ভারতীয় পর্যটক সফর করেছেন। অপরদিকে ওই বছরই প্রায় ৫০ হাজার আমিরাতি পর্যটক ভারতে সফর করেছেন।

প্রতিদিন ভারত এবং আমিরাতের মধ্যে ১৪৩টি ফ্লাইট আসা যাওয়া করে। সপ্তাহে দু’দেশে যাতায়াত করা ফ্লাইটের সংখ্যা প্রায় ১ হাজার।

দু’দেশের মধ্যে গত কয়েক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ় ও মজবুত হয়েছে। নতুন করে আমিরাতের এন্ট্রি ভিসা চালুর মাধ্যমে দু’দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত