আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আসাদকে হিটলারের সঙ্গে তুলনা: তোপের মুখে ট্রাম্প মুখপাত্র

আসাদকে হিটলারের সঙ্গে তুলনা: তোপের মুখে ট্রাম্প মুখপাত্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার।

তবে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল এবং অনুপযুক্ত। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন।

এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং সিরীয় সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়ে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি।’

কিন্তু এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। সংবাদ সম্মেলনে স্পাইসারের এ বক্তব্য সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যাও দাবি করেন। অনলাইনেও এ বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

সেনেটর বেন কার্ডিন টুইটারে লেখেন, ‘হিটলারের আমল সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে।’

স্পাইসারকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছে আনা ফ্রাঙ্ক সেন্টার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত