আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

আবারও বর্ষসেরা ওয়েবসাইট আল জাজিরা

আবারও বর্ষসেরা ওয়েবসাইট আল জাজিরা

আল-জাজিরা টেলিভিশন অফিস

বর্ষসেরা ওয়েবসাইট এবং ব্রেকিং নিউজ কাভারেজসহ ছয়টি ক্যাটাগরিতে ড্রাম অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার (১ জুন) রাতে লন্ডনে আল জাজিরা নেটওয়ার্কের ডিজিটাল ডিভিশনকে এসব সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সালে আল জাজিরা ইংলিশ অনলাইন বর্ষসেরা ওয়েবসাইটসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল।


যেসব ক্যাটাগরিতে আল জাজিরা পুরস্কার পেয়েছে তাহল-বর্ষসেরা ওয়েবসাইট, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে ব্রেকিং নিউজ কাভারেজ, চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড, সেরা টুইটার ফিড, সেরা ফটোগ্রাফার, সেরা ব্র্যান্ড ডেভেলপমেন্ট এবং অনুসন্ধানী সাংবাদিকতার গেমিফিকেশন।


পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংবাদ প্রতিষ্ঠানটির অনলাইন ম্যানেজার ইমাদ মূসা বলেন, ‘বর্ষসেরা ওয়েবসাইট হিসেবে আল জাজিরাকে বিবেচনা করাটা আমাদের সবার জন্য সম্মানের। আমাদের লক্ষ্য হলো প্রতিদিন সব প্ল্যাটফর্মে সেরা তথ্য সরবরাহ করা, যেন আমরা সবাই আরেকটু ভালোভাবে আমাদের বিশ্বকে জানতে পারি। আমাদের সেরা সেরা সাংবাদিক আছে, হৃদয়বোধ আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ।’


২০১৬ সালে বর্ষসেরা ওয়েবসাইট, ফটোগ্রাফির সেরা ব্যবহার, সেরা অনলাইন এডিটর এবং সেরা কার্যকরী মিডিয়া টুলকিট হিসেবে পুরস্কার জিতে নিয়েছিল আল জাজিরা। অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে ড্রাম অনলাইন মিডিয়া অ্যাওয়ার্ডকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত