আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

কখনই আত্মসমর্পণ করবে না কাতার

কখনই আত্মসমর্পণ করবে না কাতার

সৌদি জোটের কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধের মুখেও নিজেদের নীতি পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুল রহমান আল থানি। বৃহস্পতিবার রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আল থানি বলেন, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত নই। আমরা আমাদের পররাষ্ট্রনীতির স্বাধীনতা বিসর্জন দেবো না।



সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ মিশর ও আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। পাশাপাশি ক্ষুদ্র এই দেশটির উপর আরোপ করেছে অর্থনৈতিক অবরোধ। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগের পাশাপাশি আঞ্চলিক শত্রু ইরানের সহযোগিতার অভিযোগ এনেছে দেশগুলো। সৌদি জোটের অবরোধের ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার প্রয়োজনে সারাজীবন এই অবরোধের মধ্যে থাকবে তারপরও তার নীতির স্বাধীনতা বিসর্জন দেবে না।


এছাড়া প্রতিবেশী দেশগুলোর অবরোধের মুখেও কাতার সরকার তার নাগরিকদের জীবন মান পূর্বের ন্যায় বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী থানি। তিনি বলেন, ইরান ইতোমধ্যেই খাদ্য সরবরাহের জন্য তাদের তিনটি বন্দর ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছে। তবে আমরা এখনো এই প্রস্তাব গ্রহণ করিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত