আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

মালয়েশিয়ায় ৪৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৪৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১১১জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৬জন বাংলাদেশি। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন রোববার এ তথ্য জানিয়েছে।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সিনাই শিল্পাঞ্চলে শ্রমিকদের হোস্টেলে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে মোট ১১১জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি, ২২জন মিয়ানমারের, ১৭জন নেপালের এবং ১১জন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া ভিয়েতনামের চারজন এবং ফিলিপাইনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা ভারত, শ্রীলঙ্কা, চীন ও পাকিস্তানের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি রোববার এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৮ বছরের এক বাংলাদেশি রয়েছেন, যাকে বিদেশি শ্রমিকদের দালাল বলে সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেন, ‘যখন অভিযান পরিচালনা করা হচ্ছিল, তখন ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল। ওই সময় সে যাদেরকে নিজের শ্রমিক বলে দাবি করেছে, তাদের মধ্যে পাসপোর্ট বিতরণ করছিল।’

সন্দেহভাজন ওই ব্যক্তির গাড়িসহ কয়েকটি পাসপোর্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভুয়া কার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে মামলা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত