আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিরীয় শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি লেবাননে

সিরীয় শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি লেবাননে

সিরীয় শরণার্থীদের লেবাননে প্রবেশের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী লেবানন। এর আগে দুই দেশের নাগরিকরা অনেকটা বাধাহীন ভাবেই একে অপরের দেশে প্রবেশ করতে পারতেন। সিরীয় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই প্রতিবেশী লেবাননকে উদ্বাস্তু সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে দেশটিতে তালিকাভুক্ত ১১ লাখ শরণার্থী অবস্থান করছেন। তবে তালিকার বাইরে আছেন আরও ৫ লাখেরও বেশি শরণার্থী। সব মিলিয়ে ক্ষুদ্র রাষ্ট্র লেবাননে বর্তমানে প্রতি তিনজন মানুষের ১ জন সিরীয়।
সোমবার ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে লেবাননে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা পূরণ করতে হবে সিরীয়দের। আগে লেবাননে প্রবেশের পর কোনো কাগজপত্র ছাড়াই ছয়মাস থাকতে পারতেন সিরীয় নাগরিকরা। তবে এখন থেকে লেবাননে প্রবেশের সময় বর্ডার এন্ট্রি পোস্টগুলোতে বেশ কিছু বাধ্যবাধকতা পূরণ করতে হবে তাদের।এদিকে বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর চাপে বর্তমানে হিমশিম খাচ্ছে লেবাননের সরকার। দেশটির আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই শরণার্থী সমস্যা।
সিরীয় গৃহযুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘ শরণার্থী কমিশনের হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ৩২ লাখ সিরীয় শরণার্থী।

শেয়ার করুন

পাঠকের মতামত