আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

২৩ ধনী ও প্রভাবশালীকে মুক্তি দিলো সৌদি

২৩ ধনী ও প্রভাবশালীকে মুক্তি দিলো সৌদি

দুর্নীতির অভিযোগে আটক দুই শতাধিক ধনী ও প্রভাবশালীর মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের প্রভাবশালী দুই শতাধিক ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। এসব ব্যক্তিকে রিয়াদের বিলাসবহুল রিৎজ কার্লটন হোটেলে আটক রাখা হয়। চলতি মাসের প্রথম দিকে খবর বের হয় অর্থের বিনিময়ে এদের মুক্তি দেওয়ার বিষয়টি ভাবছে সৌদি প্রশাসন। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার ওকাজ ২৩ জনের মুক্তির কথা জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেককে মুক্তি দেওয়া হবে। যারা অভিযোগ অস্বীকার করে অর্থ প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলেও জানিয়েছে ওকাজ।

সদ্য মুক্তি পাওয়াদের একজন হচ্ছেন সৌদি টেলিকমের প্রাক্তন প্রধান নির্বাহী সৌদ আল দাউইশ। সামাজিক যোগাযোগ মাধ্যতে তার হাস্যোজ্জল ভিডিও পোস্ট করা হয়েছে। এতে তিনি বলেছেন, ‘প্রাইভেট অ্যাফেয়ার্স (রাজকীয় আদালতের একটি শাখা) আমাদেরকে রাত-দিন রান্না করা ভেড়ার মাংস সরবরাহ করেছে। তারা আমাদের সঙ্গে ভাল আচরণ করেছে এবং ভাল সেবা প্রদান করেছে।’

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত