আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নবজাতককে আগুনে পোড়ালেন মা!

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে এক মায়ের বিরুদ্ধে নবজাতককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাইপার্নকেম্বার্লি ডরভিলিয়ার (২২) নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ফিলাডেলফিয়া থেকে ৩০ কিলোমিটার দূরের টাউনশিপ এলাকার একটি আবাসিক রোডে এ ঘটনা ঘটে। ডরভিলিয়ার তার নবজাতক মেয়েকে রাস্তার মধ্যখানে রেখে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রায় দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়। তবে ডরভিলিয়ার কেন এমন করলেন তার কারণ জানা যায়নি। শুক্রবার রাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার হত্যার অভিযোগ এনে তাকে হাজতে পাঠানো হয়।ঘটনার কারণ জানতে মেয়েটির জন্মপরিচয় অনুসন্ধান করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ডেভ জোসেপ জানান, ঘটনার সময় তিনি ডরলিভিয়ারকে তার গাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যখানে কিছু একটাতে আগুন দিতে দেখেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে ডরলিভিয়ার জানান তিনি ময়লা পোড়াচ্ছেন। কিন্তু ঘটনার পরপরই তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সূত্র: ইউএসএ টুডে, এবিসি নিউজ, ফক্স নিউজ

শেয়ার করুন

পাঠকের মতামত