আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সৌদি বাদশাহ সালমানের প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল

সৌদি বাদশাহ সালমানের প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হওয়ার পর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছেন তার সৎ-ভাই ও নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ (৭৯)। এরই মধ্যে বাদশাহের পক্ষ থেকে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা। সিংহাসনে আরোহণের এক সপ্তাহ পর এ ঘোষণা দিলেন সালমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে পৃথক এক রাজ-অধ্যাদেশে আবদুল্লাহর ভাইয়ের পুত্র যুবরাজ বানদার বিন সুলতানকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব ও বাদশাহের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রয়াত বাদশাহের দুই পুত্র যুবরাজ মিশাল ও যুবরাজ তুর্কিকেও বরখাস্ত করা হয়েছে। যুবরাজ মিশাল মক্কা অঞ্চলের গভর্নর ছিলেন এবং যুবরাজ তুর্কি রাজধানী রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে তার পদে বহাল রয়েছেন প্রয়াত আবদুল্লাহর পুত্র যুবরাজ মিতেব। সালমান ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সংস্কৃতি ও তথ্য, যোগাযোগ ও তথ্য-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। তেল বিষয়ক মন্ত্রী আলি আল-নুয়াইমি, পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সউদ আল-ফয়সাল ও অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে তাদের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত