আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

২রা মার্চ বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ঘোষণার দিন--এডভোকেট বেলাল

আয়েশা আকতার রুবী,বাপসনিঊজ:১৯৭১ সালের ২রা মার্চ স্বাধীনতা সংগ্রামের মাইল ফলক। এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জে এস ডি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ২রা মার্চ সোমবার বিকেল ৩ টায় লক্ষ্মীপুর শহরস্থ আহমদ ম্যানসনের ৪র্থ তলায় জেলা জে এস ডি কার্যালয়ে জেলা সভাপতি  জগদীশ চন্দ্র সাহা পঞ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জে এস ডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল, বক্তব্য রাখেন জেলা জে এস ডি নেতা  আবুল হাসেম মোলা, হারুন-অর রশিদ মাস্টার, সিরাজুল ইসলাম সিরাজ, আকবর হোসেন, অধ্য শাহাদাত হোসেন, হাজী মাহফুজুর রহমান লাতু, জহির উদ্দিন, মারফত উল্যাহ মিয়া, আবদুল বাতেন মাহমুদ, জিললুর রহিম, সামছুদ্দীন, যুবনেতা  জাকির হোসেন নান্টু প্রমুখ নেতৃবৃন্দ। খবর বাপসনিঊজ.প্রধান বক্তা এডভোকেট বেলাল বলেন, হাজার বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীনতাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ অর্জন। নিরবচ্ছিন্ন সংগ্রাম-আন্দোলন আর আত্মত্যাগের ফসল হচ্ছে স্বাধীনতা। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস “জাতি রাষ্ট্র” বাংলাদেশ প্রতিষ্ঠায় কতগুলো দিন ২রা মার্চ- স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ- স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, ৭ই মার্চ- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশেষত্ব লাভ করেছে। এমনি একটি উলেলখযোগ্য ঐতিহাসিক দিন হচ্ছে ১৯৭১ সালের ২রা মার্চ। এই দিনটি হচ্ছে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের দিক নিদের্শনা এবং পাকিস্তান নামক রাষ্ট্রকে অস্বীকার করে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ঘোষণার দিন। জাতীয় রাজনৈতিক নেতৃত্ব যখন দোদুল্যমান, জাতি যখন দিকনির্দেশনাহীন তখন স্বাধীনতা উম্মুখ সমগ্র জাতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে “স্বাধীন বাংলা নিউকিয়াসের সিদ্ধান্তে” তৎকালীন ডাকসু’র ভিপি  আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ল ল জনতার সমুদ্রে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। যার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিত রচিত হয়। তাই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জোর দাবী জানাচ্ছি। 

শেয়ার করুন

পাঠকের মতামত