আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

নিউইয়র্কে করোনার ভয়াবহতা: এলমহার্স্ট হাসপাতালে ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু

নিউইয়র্কে করোনার ভয়াবহতা: এলমহার্স্ট হাসপাতালে ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১০ হাজার, মারা গেছেন ১৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৮, মৃত্যু ৯৪৪ জনের।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৯৪ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ হাজার ৪৭২ জন। এদের মধ্যে অন্তত ১ হাজার ৪১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। গত ২৪ ঘন্টায় কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে ১৩জন করোনায় মারা গেছেন। এনিয়ে নিউইয়র্কে সর্বশেষ ২৮৫ জনের মৃত্যু হয়।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, আমরা আক্রান্ত রোগী দেখে নিজেরাই আতঙ্কিত। ইমার্জেন্সি রুম, এমনকি ফ্লোরেও জায়গা নেই। নিউইয়র্কের কুইন্সে ৬ হাজার রোগী করোনায় আক্রান্ত। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে।

সিটি মেয়র ব্লাজিও বুধবার বিকেলে বলেছেন, শহরের অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ফেডারেল থেকে ইতোমধ্যে সাহায্য এসেছে তবে ১ হাজার ভেন্টিলেটর এখনো প্রয়োজন।

এদিকে করোনাভাইরাস সঙ্কটে মার্কিন অর্থনীতি ও জনগণের জন্য দুই ট্রিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজের একটি চুক্তিতে সম্মত হয়েছে হোয়াইট হাউস এবং সিনেট। টানা পাঁচদিন উত্তেজনাপূর্ণ আলোচনার পর বুধবার এই সিদ্ধান্তে পৌঁছায় তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের আগে বিলটি এখন দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হতে হবে।

দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বৈশ্বিক মহামারির পরবর্তী কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ লাখ ৬৩ হাজার ৪১৮ জন, মারা গেছেন ২০ হাজার ৯১২ জন। এছাড়া, করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ১৩ হাজার ৮০২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত