আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

নিউইয়র্কের হাসপাতালে ঠাঁই নেই

নিউইয়র্কের হাসপাতালে ঠাঁই নেই

৪ রাজ্য ভ্রমণে আবার কঠোর নিষেধাজ্ঞার নির্দেশ ট্রাম্পের

আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে আবার ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৪ দিনের জন্য নতুন করে এ নির্দেশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাস তীব্রভাবে ছড়িয়ে পড়ায় আগে থেকেই লকডাউনে থাকা নিউইয়র্ক ও নিউজার্সিতে ফেডারেল অবরোধের প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট। এতে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমোর তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ মার্চ সকালে তিনটি রাজ্যে ফেডারেল অবরোধ দেওয়ার কথা জানালে তিন রাজ্যের গভর্নর তীব্র প্রতিক্রিয়া জানান। গভর্নর কুমো বলেছেন, এর মানে কী? প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আইনগত অধিকারই নেই। এমন ঘোষণা আসলে এ তিন রাজ্যের লোকজন নিজেদের রাজ্যে আটকা পড়বে। দেশের অন্য কোথাও যেতে পারবে না।

পরে ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে সরে এসে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) এই তিন রাজ্যের ওপর করা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন।

আমেরিকার ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, রোড আইল্যান্ডসহ বেশ কিছু রাজ্য গভর্নর এরই মধ্যে নিজেদের রাজ্যে বাইরে থেকে আসা লোকজনকে ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। রোড আইল্যান্ডে নিউইয়র্কের গাড়ির নম্বর প্লেট দেখলেই আটকানো হচ্ছে। লোকজনকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

এ নিয়ে নিউইয়র্কের গভর্নর বলেছেন, আইন অনুযায়ী নিউইয়র্কের লোকজনের যাতায়াত বাধাগ্রস্ত করার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে ফেডারেল আদালতে তিনি মামলা করবেন।

বিপর্যস্ত নিউইয়র্কের জন্য মার্কিন নৌবাহিনীর ভাসমান হাসপাতাল পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্কবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমরা সঙ্গে আছি এবং শেষ পর্যন্ত পাশে থাকব। যুদ্ধ জাহাজটি ৩০ মার্চ ম্যানহাটনের পিআর ৯০ জলাধারে এসে পৌঁছাবে। ৩১ মার্চ থেকে করোনাভাইরাস নয়, এমন রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।

জ্যাভিট সেন্টারসহ নিউইয়র্কের হোটেল, নার্সিং হোম এবং এক্সপো সেন্টারে নির্মিত অস্থায়ী হাসপাতালগুলোতে অন্যান্য রোগীদের স্থানান্তর করা হচ্ছে। নিয়মিত হাসপাতালে করোনা আক্রান্তদের স্থান সংকুলানের কারণেই তা করা হচ্ছে। সব হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ও ফ্রিজার ট্রাক দাঁড়িয়ে আছে। নিউইয়র্কের হাসপাতালে সাইরেন আর লালবাতি জ্বালিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। মর্গের কাছে থাকা ট্রাকে ওঠানো হচ্ছে মৃতদেহ। ভীতিকর এ পরিস্থিতি দেখে হাসপাতাল কর্মীরাও স্থির থাকতে পারছেন না।

নিউইয়র্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৮ মার্চ রাত পর্যন্ত ৭২৮ অতিক্রম করেছে। যা একদিন আগে ছিল ৫২৮ জনে। আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রাইমারি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। ওহাইও, জর্জিয়া, কানেকটিকাট, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ইন্ডিয়ানা ও কেনটাকি প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি স্থগিত ঘোষণা করেছে।

আইসিইউতে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাংগন মেডিকেল সেন্টার অ্যান্ড বেলভিউর চিকিৎসক কামিনী দ্যুবে। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা খুব কঠিন সময় পার করছে। তারা বেঁচে থাকার লড়াই করছে প্রতি মুহূর্তে। কিন্তু প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরিবারের কারও সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না।

দ্যুবে বলেন, প্রায়ই এমন দেখতে পাচ্ছি যে, একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুশয্যায়, তিনি মারা যাচ্ছেন কিন্তু তার পাশে কেউ নেই। যাদের আইসিইউতে রাখা হচ্ছে, তাদের স্বজনদের ভোগান্তি দেখে খুব কষ্ট হচ্ছে। আইসিইউতে চিকিৎসাধীন রোগীরা তাদের পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কান্নাকাটি করছে। তাদের চোখের পানি দেখা খুবই বেদনাদায়ক। আবার এমন অনেকেই আছে যারা মৃত্যুর সময় পরিবারের কাউকেই পাশে পাচ্ছে না। এটা খুবই মর্মান্তিক।

নিউইয়র্কে গত তিন দিনে ৭৯০টি ভেন্টিলেটর শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সিটি মেয়র ও ফেডারেল সরকারের দেওয়া দুই হাজার ভেন্টিলেটরের মধ্যে প্রায় অর্ধেক বিতরণ করা হয়েছে। শহরে আরও ৬০০টি ভেন্টিলেটর সরবরাহ করা হবে। গত সপ্তাহে মেয়র বিল ডি ব্লাজিও ফেডারেল সরকারের কাছ থেকে মোট ১৫ হাজার ভেন্টিলেটর চাওয়ার পর এসব আসে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত আমেরিকায় ১ লাখ ২৩ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ২২৭ জনের। নিউইয়র্কে ৫৩ হাজার ৪৫৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮৮৩ জনের। মৃত্যুর মিছিলের দীর্ঘ এই লাইনে বাংলাদেশিরাও আছেন। নিউইয়র্কে করোনাভাইরাসের ভয়াল থাবায় ১১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিউইয়র্কের অনেক সংবাদকর্মীসহ কমিউনিটির পরিচিতজনেরা। সর্বশেষ সাংবাদিক ফরিদ আলম ও আলোকচিত্রী স্বপন হাই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বপন হাই কিডনি জটিলতা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, করোনাভাইরাস সাধারণ ফ্লু জাতীয় ভাইরাস। এই ভাইরাস ফুসফুসের অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, মানুষ ভাইরাসের সংস্পর্শে আসার সাত থেকে ১৪ দিনের মধ্যে এই (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হলে ৮০ শতাংশের অস্বস্তিকর অনুভূতি, হালকা মাথা ব্যথা ও কাশি থাকতে পারে। তারপর ভালো হয়ে যায়। পুরো ভালো হতে ৫ থেকে ৭ অথবা ১৫ দিনও লাগতে পারে। যাদের অবস্থা গুরুতর অবস্থায় পৌঁছায় তাদের শ্বাসকষ্ট হয়। তাদের হাসপাতালে যেতে হয় অক্সিজেন নেওয়ার জন্য। পরিস্থিত আরও হলে ভেন্টিলেটর সাহায্য লাগে। তবে ১০ থেকে ১২ দিনে অনেকেই ভেন্টিলেটর থেকে ভালো হয়ে যায়। আর ১ থেকে ২ শতাংশ মানুষের মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত