আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনায় নিউইয়র্কে নতুন করে বেকার হচ্ছে ২২ হাজার

করোনায় নিউইয়র্কে নতুন করে বেকার হচ্ছে ২২ হাজার

এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস মহামারির কারণে নিউইয়র্ক নগরীর অর্থনৈতিক অবস্থায় চরম বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য চাঞ্চল্যের নগরী এখন অসহায়ের মতো ফেডারেল ও রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে। অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারায় বাধ্য হয়ে নগরীর ২২ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও।

মেয়র বলেন, করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক সিটি চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। এ কারণে নগরীর অবকাঠামোগত ব্যয় কমিয়ে আনা হবে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে এই সময়ে নগরীর ২২ হাজার কর্মীকে কাজ হারাতে হবে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটাই চরম সত্য।

নিউইয়র্ক নগরী দ্বিতীয় ধাপে খুলে দেওয়া হয়েছে। মানুষের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তবে ব্যবসা-বাণিজ্য এখনো জমে ওঠেনি। নানা নির্দেশনা মেনে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভবও নয়।

নিউইয়র্ক নগরীতে হোটেল ব্যবসা সারা বছরই সরগরম থাকত। গ্রীষ্মের চমৎকার আবহাওয়ায় হোটেলগুলো খালি পড়ে আছে। ট্রাভেলস বাণিজ্য বন্ধ হয়ে আছে। বহু ব্যবসাপ্রতিষ্ঠানই বন্ধ দরজা আবার খোলার সামর্থ্য হারিয়েছে। এদিকে নতুন করে নগর সরকারের ২২ হাজার কর্মী এবার কাজ হারাবেন। পাশাপাশি যেসব বেসরকারি কর্মজীবী আগেই কাজ হারিয়েছেন, তাঁরা আর পুরোনো কাজে ফিরে যেতে পারবেন না। ফেডারেল সরকার থেকে বিশেষ প্রণোদনা বা অনুদান না পেলে, তহবিল–সংকটে নগরীর বহু কাজ স্তিমিত হয়ে পড়বে। এ কারণেই নিউইয়র্কের মেয়র বলেছেন, নিউইয়র্ক নগরীর স্বাভাবিক অবস্থা ফিরে পেতে চার বছরের মতো সময় লাগতে পারে। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত