আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাহামায় আঘাত করে ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে হারিকেন ইসাইয়াস

বাহামায় আঘাত করে ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে হারিকেন ইসাইয়াস

ছবি: এলএ বাংলা টাইমস


শক্তিশালী হারিকেন ইসাইয়াস শনিবার (১ আগস্ট) ভোরে বাহামার অ্যান্ড্রোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসসহ আঘাত করেছে। রবিবার (২ আগস্ট) হারিকেনটি ফ্লোরিডায় আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বাহামা দ্বীপের ওপর দিয়ে ৭৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় দ্বীপের পূর্ব দিকসহ বাহামার নতুন প্রভিডেন্স দ্বীপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তীব্র ঝড়ে বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে ও  গাছপালা উপড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, বাহামা দ্বীপে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। হারিকেন মোকাবেলায় সেখানের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সাপ্লাই স্টোর ও দোকানগুলিতে আগেভাগেই ভিড় জমিয়েছে। 

দেশটির জাতীয় হারিকেন সেন্টার থেকে জানানো হয়েছে রবিবার সকালে ফ্লোরিডাতেও এক মাত্রার হারিকেন আঘাত হানতে পারে। পাশাপাশি বাহামা ও ফ্লোরিডার উপকূলীয় এলাকাগুলোতে পানি ৫ থেকে ৬ ফুট বেড়ে যেতে পারে।   

এলএ/বাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত