আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

জরিপ: ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে

জরিপ: ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে

এলএ বাংলা টাইমস

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে বলে দেখা গেছে সিএনএন এর নতুন এক জরিপে।

এসএসআরএস  সংস্থা পরিচালিত সিএনএন-এর এই জরিপে দেখা গেছে, জুন মাস থেকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ ভোটারই এ বছর নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। জরিপে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে ৫০ শতাংশ নিবন্ধিত ভোটার বাইডেন-কমলা হ্যারিসকে সমর্থন করছেন। আর ট্রাম্প ও মাইক পেন্সকে সমর্থন করছেন ৪৬ শতাংশ ভোটার।

অন্যদিকে, ভোট দিতে অতি উৎসাহী ভোটারদের মধ্যে বাইডেনকে সমর্থন করছেন ৫৩ শতাংশ, আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৬ শতাংশ ভোটার। দুই নেতার মধ্যে ব্যবধান কতটা কমেছে তা এ থেকে স্পষ্ট।যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে। বাইডেনকে সমর্থন করছেন ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার। আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৮ শতাংশ ভোটার।

জুন থেকে দেশব্যাপী পরিচালিত জরিপে পুরুষদের মধ্যে ট্রাম্প এবং বাইডেনের জনপ্রিয়তার ক্ষেত্রে জুন মাসে দুই নেতার পক্ষেই সমর্থন সমান দেখা গিয়েছিল; কিন্তু এখন দেখা যাচ্ছে, ট্রাম্পের পক্ষে রয়েছে ৫৬ শতাংশ আর বাইডেনের পক্ষে ৪০ শতাংশ।

৩৫ থেকে ৬৪ বছর বয়সী ভোটারদের ক্ষেত্রেও জনসমর্থন এখন ট্রাম্পের দিকেই ঝুঁকে রয়েছে। জুনে যে সমর্থনের পাল্লা ছিল বাইডেনের দিকে। আর স্বতন্ত্র ভোটারদের মধ্যে জুনে বাইডেনের পক্ষে ছিল ৫২ শতাংশ, ট্রাম্পের পক্ষে ছিল ৪১ শতাংশ।

এখন সেই হার বাইডেন এবং ট্রাম্পের পক্ষে যথাক্রমে ৪৬% ও ৪৫% শতাংশে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রেও দুইজনের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যাচ্ছে।


তবে জরিপে বলা হয়েছে, ট্রাম্পের ১২ শতাংশ সমর্থকই বলেছেন, নভেম্বর নাগাদ তাদের এই মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। আর ৭ শতাংশ ভোটার বলেছেন বাইডেনের ক্ষেত্রে এই পরিবর্তন হতে পারে।







এলএবাংলাটাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত