আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু

সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন আজ সোমবার থেকে শুরু হচ্ছে।


চার দিনের এই ভার্চুয়াল সম্মেলনে সারা দেশ থেকে যে সব প্রতিনিধি ও বক্তা অংশ নেবেন, তাদের মিলিত লক্ষ্য একটাই- ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তাদের প্রার্থী জো বাইডেনকে জয়যুক্ত করা।

ডেমোক্র্যাটিক দলের প্রাক্তন দুই প্রেসিডেন্ট, বারাক ওবামা ও বিল ক্লিনটন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিলারি ক্লিন্টনসহ বহু উজ্জ্বল তারকা-বক্তা জো বাইডেন ও তার নির্বাচনী জুটি, সিনেটর কমলা হ্যারিসের গুনাবলী সম্পর্কে বলবেন তাদের ভাষণে।

কামলা হ্যারিসই হচ্ছেন প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ-এশিয়া আমেরিকান বংশোদ্ভূত প্রার্থী, যিনি বড় ধরণের কোন দলের হয়ে নির্বাচনে দাড়াচ্ছেন। করোনা সঙ্কটের কারণে জো বাইডেন, তার ডেলাওয়্যার বাসভবন থেকে দলের মনোনয়ন গ্রহণ করবেন ও ভাষণ দেবেন।

অন্যদিকে রিপাবলিকান দলীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা ২৪শে অগাস্ট উত্তর ক্যারোলিনার শার্লোটে সংক্ষিপ্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। 


এরপর ২৭শে অগাস্ট প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের দক্ষিণ লনে এক ভাষণের মাধ্যমেদ্বিতীয় দফা মনোনয়নের প্রস্তাব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। 





এলএবাংলাটাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত