আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক সিআইএ অফিসার

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক সিআইএ অফিসার

ছবিঃ এলএ বাংলা টাইমস


চীনের হয়ে দেশের বিরুদ্ধে  গুপ্তচরবৃত্তি করায় সাবেক এক সিআইএ অফিসারকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে অ্যালেক্সান্ডার ইয়োক চীং মা (৬৭) চীনের গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করেছেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট।


চীন ও যুক্তরাষ্ট্রের বিবাদমান এই সময়ে এটি বেশ চাঞ্চল্যকর খবর। মঙ্গলবার চীং মাকে আদালতে হাজির করার কথা রয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। হংকং এ জন্ম নেওয়া মার্কিন নাগরিক মা ১৯৮২ সাল থেকে সিআইএর হয়ে কাজ শুরু করেন।

সরকারের কৌঁসুলিরা জানিয়েছেন সাত বছর আগে তিনি সিআইএর হয়ে কাজ করা ইস্তফা দেন। এরপর তিনি চীনের সাংহাইতে কাজে যান। ২০০১ সালে তিনি হাওয়াইতে চলে আসেন। চীং মা ও তার এক আত্মীয় যুগ ধরে স্পর্শকাতর সব তথ্য চীনের কাছে পাচার করছেন বলে অভিযোগ আনা হয়েছে।

হংকং এ ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় তথ্য দেওয়ার জন্য চীং মা প্রায় ৫০ হাজার মার্কিন ডলার গুনে নিচ্ছেন। একথা মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে। তবে অভিযুক্ত মা’কে ধরতে এতদিন সময় নেওয়া হলো কেন, তা এখনো অস্পষ্ট।

চীং মা এর সাথে অপর যে আত্মীয় জড়িত তার বয় ৮৫ বছর। তিনি সাংহাইতে জন্ম নিয়েছেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/এনএইচ


শেয়ার করুন

পাঠকের মতামত