আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

১১টি অঙ্গরাজ্যে দেয়া হবে ৩শ’ ডলার বেকারভাতা

১১টি অঙ্গরাজ্যে দেয়া হবে ৩শ’ ডলার বেকারভাতা

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে বেকার হয়ে যাওয়া কর্মীরা খুব দ্রুতই সপ্তাহে ৩শ’ ডলার করে বেকারভাতা পেতে যাচ্ছেন।


ফেডারেল সরকার আরিজোনা, কলোরাডো, ইডাহো, আইওয়া, লুইসিয়ানা, ম্যারিল্যান্ড, মিসৌরি, মন্টানা, নিউ মেক্সিকো, ওকলাহামা ও ইউটাহ- এই এগারোটি রাজ্যে চাকরি হারানো কর্মীদের সপ্তাহে ৩০০ডলার করে ভাতা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই কার্যক্রম দেখভাল করা প্রতিষ্ঠান ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফএফএমএ) এ তথ্য জানায়। 

কংগ্রেসের দ্বরা সপ্তাহে ৬শ ডলার সহায়তা দেবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩শ’ ডলার ভাতা দেবার এই বিশেষ সিদ্ধান্তে সাক্ষর করেন। 

তবে এখনো অনেক অঙ্গরাজ্যেই এই ৩শ’ ডলার ভাতা দেবার সিদ্ধান্ত পাস হয়নি। এর মধ্যে সাউথ ডাকোটা ভাতার জন্য আবেদনই করেনি। আলাস্কার কর্মকর্তাদের বুধবার আবেদন করার কথা রয়েছে। 

এই সপ্তাহের মধ্যেই বরাদ্দকৃত ভাতা বিতরণের কথা রয়েছে। অঙ্গরাজ্যগুলো থেকে ফেডারেল গ্র্যান্ট অনুমোদন ও স্বাক্ষরিত হওয়ার একদিনের মধ্যেই বিতরণের জন্য অঙ্গরাজ্যকে অর্থ প্রদান করা হবে। 

আরিজোনা, কলোরাডো, আইওয়া, লুইসিয়ানা, মিসৌরি, নিউ মেক্সিকো ও ইউটাহ এরই মধ্যে অনুমোদন পেয়ে গেছে বলে জানায় এফএফএমএ।

আরিজোনা ডিপার্টমেন্ট অব ইকোনমিক সিকিউরিটির মুখপাত্র ব্রেট বেজিও জানান, তারা সোমবার থেকে বেকার মধ্যে ৩শ’ ডলার করে ভাতা বিতরণ শুরু করেছেন।

তবে অনুমোদন পেলেও অঙ্গরাজ্যের প্রশাসনিক কাজ ও পরিকল্পনার কারণে অর্থ বিতরণে কিছুটা দেরি হতে পারে। যেমন নিউ মেক্সিকো তাদের সিস্টেম হালনাগাদ করতে যে সময় লাগবে তাতে বিতরণ শুরু করতে আরও দুই সপ্তাহ দেরি হতে পারে। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত