আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ট্রাম্পের বিজ্ঞাপনে মোদি, ভারতীয় ভোটারদের টানতে নতুন কৌশল

ট্রাম্পের বিজ্ঞাপনে মোদি, ভারতীয় ভোটারদের টানতে নতুন কৌশল

এলএ বাংলা টাইমস

ভারতীয় আমেরিকান ভোটারদের সমর্থন পেতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কৌশল নিয়েছেন। শনিবার প্রচারিত এ বিজ্ঞাপনে ট্রাম্পের ভারত সফরে ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাসূচক বক্তব্য ও ট্রাম্পের ভাষণের ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে।


টুইটারে বিজ্ঞাপনটি প্রকাশ করে ট্রাম্প ভিক্টরি ফিন্যান্স কমিটির প্রধান কিম্বারলি বলেন, “ভারতের সঙ্গে আমাদের রয়েছে গভীর সম্পর্ক এবং আমরা ভারতীয় আমেরিকানদের ব্যাপক সমর্থন পাচ্ছি।”

আমেরিকায় বসবাসরত ২০ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভোটারের কাছে টানতে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশের প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ৬৬ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী পোস্টটি দেখেছেন। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন, তার নির্বাচনী জুটি হিসাবে ক্যালিফোর্নিয়ার সেনেটর, কামালা হারিসকে বেছে নিলে ভারতীয়দের পক্ষ থেকে কামালাকে ব্যাপক স্বাগত জানানো হয়। 

ডেমোক্র্যাটকদের এই কৌশলের বিপক্ষেই ভারতীর ভোটারদের সমর্থন পেতে মোদিকে নিয়ে এই বিজ্ঞাপন প্রকাশ করলো রিপাবলিকান শিবির। তবে শেষমেষ কোন পক্ষের কৌশল কাজে লাগে তা দেখতে অপেক্ষা করতে হবে নভেম্বরের নির্বাচন পর্যন্ত। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত