আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আরও ৪ বছর কাজ করার সুযোগ দিতে মাইক পেন্সের আহ্বান

আরও ৪ বছর কাজ করার সুযোগ দিতে মাইক পেন্সের আহ্বান

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে আরো চার বছর কাজ করার সুযোগ দিতে আমেরিকানদের প্রতি আহবান জানানোর মধ্যে দিয়ে বুধবার রিপাবলিকান দল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়োন গ্রহণ করেছেন মাইক পেন্স। বাল্টিমোরের ম্যাকহেনরি ঘাঁটি থেকে তিনি বক্তৃতা করেন।


মাইক পেন্স বলেন, “আমার ওপর আস্থা রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্যে মনোনীত করেছেন, রিপাবলিকান দলের সমর্থন ও সৃষ্টিকর্তার কৃপায় আমি এতে কৃতজ্ঞ। আমি মনোনয়োন গ্রহণ করছি।”

দেশপ্রেম ও সামনের কাতারের অফিসার যারা জীবনের ঝূঁকি নিয়ে কাজ করেন তাদের কথা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে যেসব কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয় রিপাবলিকান সম্মেলনে। 

মাইক পেন্স বলেন, “জো বাইডেন বলেছেন আমরা একটা অন্ধকার সময়ে বাস করছি। আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন জো বাইডেন যেখানে অন্ধকার দেখেন, সেখানে আমরা দেখি আমেরিকানদের মহত্ব”।

প্রেসিডেন্ট ট্রাম্পের পুত্রবধু লরা ট্রাম্প তৃতীয় রাতে বক্তব্য দেন। কথা বলেন সেকেন্ড লেডী স্কুল শিক্ষয়িত্রী কারেন পেন্স।

২৪শে আগষ্ট রিপাবলিকান সম্মেলন শুরুর পর থেকে তৃতীয় রাত পর্যন্ত দলের সদস্যদের কথায় উঠে আসে যুক্তরাষ্ট্রের আইন শৃংখলা পরিস্থিতির বিষয়।

টেনেসির সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, “আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সেনা সদস্যরা অনেক ভালো কাজ করছেন। বামপন্থীরা তাদেরকে ভিলেন বানাতে চায়”।

সম্মেলনে রিপাবলিকান বক্তারা বাইডেন ও ডেমোক্রেটিক দলকে সহিংস আন্দোলনকারীদের পক্ষ সমর্থনের অভিযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার রিপাবলিকান সম্মেলনের শেষদিন। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজ থেকে আজ সন্ধ্যায় দলীয় মনোনয়ন গ্রহণ করে ভাষণ দেবেন। এ উপলক্ষ্যে হোয়াইট হাউজে ৩৩৬ জন রিপাবলিকান প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়েছে।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত