আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ অব্যাহত, সফরে যাচ্ছেন ট্রাম্প

উইসকনসিনের কেনোশায় বিক্ষোভ অব্যাহত, সফরে যাচ্ছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাক আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ চলমান রয়েছে। আর কেনোশার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউজের মুখমাত্র জুড ডিয়ের জানায়, আগামী মঙ্গলবারে বিক্ষোভে উত্তাল কেনোশায় সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাক্ষাৎ করবেন ও চলমান বিক্ষোভের কারণে হওয়া ক্ষয়ক্ষতি জরিপ করবেন। 

তবে পুলিশের গুলিতে আহত জ্যাকব ব্ল্যাকের পরিবারের সাথে ট্রাম্প দেখা করবেন কি না, সেটি নিশ্চিত করতে পারেননি জুড ডিয়ের। 

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযুক্ত পুলিশ অফিসারের সম্পর্কে দেওয়া মতামতে বলেন, এই ব্যাপারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এটা দেখতে খুব ভালো লাগেনি। এছাড়া এই ঘটনা সম্পর্কে অন্য কোনো মতামত দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। 

তবে সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এ বলেন, ডেমোক্রেটিকদের এর অধীনে চলা রাজ্যগুলোতেই লুটপাট, দাঙ্গা ও বিক্ষোভ দেখা যাচ্ছে।

সম্প্রতি পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। পেছন থেকে গাড়িতে বসা তিন বাচ্চার সামনে ব্ল্যাককে সাতটি গুলি করে পুলিশ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে কেনোশাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। 


এলএবাংলাটাইমস/ওএম 









 























শেয়ার করুন

পাঠকের মতামত