আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইউরোপে সমাহিত যুক্তরাষ্ট্রের সেনাদের ‘তুচ্ছ’ ও ‘অভাগা’ বললেন ট্রাম্প

ইউরোপে সমাহিত যুক্তরাষ্ট্রের সেনাদের ‘তুচ্ছ’ ও ‘অভাগা’ বললেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সেনাদের ‘তুচ্ছ’ ও ‘অভাগা’ আখ্যায়িত করেছিলেন।


যুক্তরাষ্ট্রে লাইফশটাইল ম্যাগাজিন দ্য আটলান্টিকে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ফ্রান্স সফরে ট্রাম্প সেনাদের সমাধিও দেখতে যান নি কারণ তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ বলে ভাবেন নি। 

পত্রিকাটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিসের কাছে সমাহিত সেনাদের 'অভাগা' বলে সম্বোধন করেছিলেন। ট্রাম্প সমাধিস্থলে যেতে তিনি অস্বীকৃতি জানান কারণ তার উদ্বেগ ছিল বৃষ্টিতে চুল এলোমেলো হয়ে যেতে পারে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে মিথ্যা বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড়ানো সম্ভব ছিল না এবং সড়কপথে এতটা পথ যেতে গোয়েন্দা সদস্যরা তাকে বারণ করেছিলেন।

এদিকে আমেরিকান সেনাদের নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। 

তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করেন বলেন, “আমরা যা বিশ্বাস করি এটা তাই প্রমাণ করে- ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ হবার যোগ্যতা রাখেন না।”


এছাড়াও ডেমোক্র্যাটিক প্রাইমারি পদপ্রার্থী ও ভেরমন্টের সাবেক সিনেটর বার্নি স্যান্ডার্স, প্রগতিশীল সংস্থা ভোটভেটস, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সাবেক সেনা পল রিকঅফসহ অনেকেই ট্রাম্পের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।   







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত