আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিশ্বের সবচেয়ে ধনী নারী এখন ম্যাকেঞ্জি স্কট

বিশ্বের সবচেয়ে ধনী নারী এখন ম্যাকেঞ্জি স্কট

এলএ বাংলা টাইমস

বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী তার সম্পদের পরিমাণ বর্তমানে ৬৮ বিলিয়ন ডলার। 


২০১৯ সালে আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় অ্যামাজনের শেয়ারের এক-চতুর্থাংশের মালিকানা লাভ করেন তিনি। যার তৎকালীন মূল্য ছিল প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
পুঁজিবাজারে মূল্যায়ন উত্থানের কারণে ম্যাকেঞ্জির সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৬৮ বিলিয়নে। ফলে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের ১২তম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন ম্যাকেঞ্জি। 

বিশ্বের অতিধনীদের নেয়া পদক্ষেপ ‘গিভিং প্লেজ ইনিশিয়েটিভ’ এর উদ্যোক্তা ওয়ারেন বাফেট ও বিল গেটস। গত বছর এতে নাম লেখান ম্যাকেঞ্জি। জুলাই মাসে ১১৬টি প্রতিষ্ঠানকে ১৭০ কোটি ডলার দানের ঘোষণা দেন তিনি। সংগঠনটির কাজ হলো বিশ্বের শীর্ষ ধনীদের অধিকাংশ সম্পদ জনহিতকর দাতব্য কাজে দানে উৎসাহিত করা। তবে ম্যাকেঞ্জির সাবেক স্বামী জেফ বেজোস এতে স্বাক্ষর করেননি বলে জানা গেছে। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত