আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ভ্যাকসিন নিয়ে হ্যারিস, বাইডেনের বক্তব্য অপরিণামদর্শী: ট্রাম্প

ভ্যাকসিন নিয়ে হ্যারিস, বাইডেনের বক্তব্য অপরিণামদর্শী: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনের আগেই করোনাভাইরাস ভ্যাকসিন পাওয়া যাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন। এদিকে ভ্যাকসিন গ্রহণে জনগণের আস্থায় ফাঁটল ধরানোর চেষ্টা করায় হোয়াইট হাউস দখলের লড়াইয়ে তার ডেমোক্র্যাটিক দলের প্রতিদ্বন্দ্বীদের দোষারোপ করলেন ট্রাম্প। 


সোমবার এক সংবাদ সম্মেলনে ভ্যাকসিন নিয়ে জো বাইডেন ও কামালা হ্যারিসের বক্তব্যকে “ভ্যাকসিন বিরোধী, বাগাড়ম্বরপূর্ণ ও অপরিণামদর্শী” বলে উল্লেখ করেন ট্রাম্প। 

তিনি বলেন, “তারা যেসব কথা বলছেন তা আমাদের দেশের জন্য খুবই বিপজ্জনক।” 

ভ্যাকসিন সম্পর্কে ট্রাম্প বলেন, “‘আমরা খুব শিগগিরই একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি। এমন কি গুরুত্বপূর্ণ এক বিশেষ তারিখের আগেই আমরা এটি পেতে পারি....ভ্যাকসিনটি খুবই নিরাপদ ও অত্যন্ত কার্যকরী হবে।”

গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কেন্দ্র দেশটির অঙ্গরাজ্যগুলোকে লাল ফিতার বাধা দ্রুত দূর করার আহ্বান জানিয়েছে যাতে ২০২০ সালের ১ নভেম্বর নাগাদ পুরোদমে কাজ শুরু করতে ভ্যাকসিন বিতরণ কেন্দ্রগুলোর নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। 

এর আগে ডেমোক্র্যাটিক দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি ভ্যাকসিন প্রস্তুত করা হলেও তিনি করোনাভাইরাস মোকাবেলায় তৈরি এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়ে ট্রাম্পের কথা মানবেন না। হ্যারিসের এমন মন্তব্যের কয়েকদিন পর ট্রাম্প এসব কথা বললেন।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত