আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প

বিশ্ব শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন তালিকায় নাম উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি  ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক গড়তে মধ্যস্থতা করে তিনি এ তালিকায় যুক্ত হলেন। 

নরওয়ের পার্লামেন্টের সদস্য ক্রিস্টিয়ান তিবরিং জেদে মার্কিন প্রেসিডেন্টের নাম পেশ করেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ান তিবরিং জেদে বলেন, 'আমি মনে করি ইতোমধ্যে শান্তিতে নোবেল পাওয়া অন্যান্যদের চেয়ে শান্তি স্থাপনে অনেক বেশি কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের স্বপক্ষে যুক্তি দিয়ে  তিনি বলেন, দু'টি জাতির মধ্যে দীর্ঘ দিন ধরে চলে আসা অস্বস্তিকর সম্পর্কের ইতি ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। দুই জাতিতে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হলো। 

উল্লেখ্য, ক্রিস্টিয়ান তিবরিং নরওয়ের চারবারের সংসদ সদস্য। তিনি ন্যাটোতে নরওয়ের প্রতিনিধিত্ব করেন।

প্রসঙ্গত, গত মাসে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে রাজি হয় আরব আমিরাত। এ নিয়ে আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল আরব আমিরাত। এর আগে ইসরায়েলের সঙ্গে শুধু মিশর জর্ডান এমন চুক্তি করেছিল। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনে মধ্যস্থতাকারীর ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডোনাল্ড ট্রাম্প।

১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছর  অক্টোবর মাসে বিশ্ব শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে। নরওয়েজিয়ান পালার্মেন্ট 'নরওয়েজিয়ান নোবেল কমিটি'র মনোনয়ন দিয়ে থাকেন। বাকি বিভাগে পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত