আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে হ্যাকাররা: মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে হ্যাকাররা: মাইক্রোসফট

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে রাশিয়া, চীন ও ইরান

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকাররা হস্তক্ষেপ করতে চাইছে বলে সতর্ক করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাইক্রোসফট তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক পোস্টের মাধ্যমে জানায়, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকাররা নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। 

মাইক্রোসফট তাদের পোস্টে জানায়, 'এটা স্পষ্ট যে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হ্যাকিং গ্রুপগুলো হস্তক্ষেপ করতে চাইছে। বিশেষ করে রাশিয়ান হ্যাকার গ্রুপ এই ব্যাপারে খুবই সক্রিয় রয়েছে'। 

মাইক্রোসফট জানায়, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার যেই হ্যাকার গ্রুপটি হস্তক্ষেপ করেছিলো, তারা ইতোমধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও কনসালটেন্টদের কাছ থেকে নির্বাচন বিষয়ে তথ্য চুরি করতে চাইছে। পাশাপাশি হ্যাকাররা তথ্য চুরি করতে আগের প্যাটার্ন পরিবর্তন করেছে। 

মাইক্রোসফট দাবি করছে, চীনের হ্যাকাররা ইতোমধ্যে জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় সাইবার হামলা চালিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সাথে সম্পৃক্ত অন্তত একজনের তথ্য হ্যাক করার চেষ্টা করেছে। 

অপরদিকে ইরানের হ্যাকাররা মে এবং জুন মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসনের অফিশিয়াল এবং ক্যাম্পেইন স্টাফদের একাউন্টে লগইন করার চেষ্টা চালিয়েছে। 

এদিকে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত রাশিয়ান মিলিটারির হ্যাকিং গ্রুপ 'ফেন্সি বিয়ার' ইতোমধ্যে ২০০টি প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। 

 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত