আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

এক হাজারেরও বেশি চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এক হাজারেরও বেশি চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

চীন ও যুক্তরাষ্ট্রে মধ্যকার বৈরিতার ফল ভোগ করতে হচ্ছে চীনা শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

এ বছর ২৯ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় নিরাপত্তা উদ্বেগজনিত কারণে চীন থেকে শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করার কথা বলা হয়। প্রেসিডেন্টের ঘোষণার আওতায় ২০২০ সালের ৮ মে এক হাজারের বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রে মধ্যকার ক্রমবর্ধমান বৈরিতার ফল ভোগ করতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া লাখ লাখ চীনা শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে এখন চীনা শিক্ষার্থী দেখলেই সন্দেহের চোখে তাকানো হয়। তাদের হয়তো পাচারকারী নয়তো গোয়েন্দা হিসেবে ধরা হয়। এমন নজিরবিহীন ঘটনাও ঘটেছে যে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় চীনা সরকারি বৃত্তি নিয়ে গবেষণা করতে আসা ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে চুক্তি মাঝপথে বাতিল করে দিয়েছে।

অবশ্য গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা পাচারের আশঙ্কায় আগে থেকেই চীনের মিলিটারি ফিউশন স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত গ্রাজুয়েট শিক্ষার্থী ও গবেষকদের ভিসা দেওয়া হচ্ছিল না।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্যযুদ্ধসহ বিভিন্ন কারণে আগে থেকেই নড়বড়ে। চলতি বছর করোনাভাইরাসের জন্য চীনকে দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তপ্ত সম্পর্ককে আরো উত্তপ্ত করে তোলেন। যুক্তরাষ্ট্র চীনকে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা চুরিসহ অনৈতিক বাণিজ্যের দায়ে অভিযুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বিদেশিদের জন্য ভিসা দেয়ার যে ব্যবস্থা রয়েছে, চীন তারও অপব্যবহার করছে বলেও অভিযোগ ট্রাম্প প্রশাসনের।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্রিস্টোফার রে সম্প্রতি এক সেমিনারে বলেছেন, তারা এখন প্রতি ১০ ঘণ্টায় এমন অন্তত একটি সম্ভাব্য গুপ্তচরবৃত্তির ঘটনা খুঁজে পাচ্ছেন যার সঙ্গে চীনের সংশ্লিষ্টতা রয়েছে।জুলাইয়ে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেওয়ার সময় মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই কনস্যুলেটটি গুপ্তচরবৃত্তির কেন্দ্রে পরিণত হয়েছে।

এদিকে, এক হাজারেরও বেশি চীনা নাগরিকের ভিসা বাতিলকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নগ্ন’ রাজনৈতিক পদক্ষেপ বলে বর্ণনা করেন। 

তিনি বলেন, চীন এর পাল্টা জবাব দিতে জানে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত