আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

৩৩ হাজার নতুন কর্মী নিয়োগ দিচ্ছে আমাজন

৩৩ হাজার নতুন কর্মী নিয়োগ দিচ্ছে আমাজন

আমাজন

আগামী ১৬ সেপ্টেম্বর একটি ‘ক্যারিয়ার ডে’ আয়োজন করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান আমাজন। আমাজনে চাকরি করতে আগ্রহী এমন সবার জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে।  


সংবাদ বিজ্ঞপ্তিতে আমাজন জানায়, ক্যারিয়ার ডে তে ১ হাজার সদস্য বিশিষ্ট একটি দল থাকবে যারা ২০ হাজার কর্মী নিয়োগের জন্য কোচিং সেশন পরিচালনা করবে। সেশনগুলোতে বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে।

বর্তমানে আমাজনে কর্পোরেট ও প্রযুক্তি বিভাগে ৩৩ হাজার পদ উন্মুক্ত রয়েছে এবং অতি শীঘ্রই অপারেশন নেটওয়ার্কে অতিরিক্ত হাজার ঘণ্টারও বেশি কাজের ক্ষেত্র উন্মুক্ত হবে বলে জানায় তারা। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা ঘণ্টাপ্রতি ন্যূনতম ১৫ ডলার করে পাবেন এবং অভিভাবকত্বের ছুটির জন্য সর্বোচ্চ ২০ সপ্তাহের ছুটিও পাবেন।   

কর্পোরেট ও প্রযুক্তি বিভাগে নিয়োগপ্রাপ্ত কর্মীরা গড়ে ১ লক্ষ ৫০ হাজার পারিশ্রমিক পাবেন যার মধ্যে বেতন, শেয়ার ভিত্তিক ক্ষতিপূরণ ও সুবিধাদী রয়েছে। 

কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে যারা চাকরি হারিয়েছেন এবং বর্তমানে চাকরি খুঁজছেন এমন সবার কথা চিন্তা করেই ক্যারিয়ার ডে’র ডিজাইন করা হয়েছে। অভিজ্ঞতা আছে কি নেই, পেশাগত জায়গা অথবা ব্যাকগ্রাউন্ড কী ছিল এসব বিবেচনা না করে সবার জন্যই চাকরির সুযোগ থাকছে। 

এর আগে পণ্য ডেলিভারির চাহিদা মেটাতে আমাজন করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে কয়েক মাস আগে ১ লক্ষ ৭৫ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত