আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা বর্ধিত করেছে নেভাদা

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা বর্ধিত করেছে নেভাদা

ছবি: এলএবাংলাটাইমস

মেয়াদোত্তীর্ণ কিংবা শীঘ্রই মেয়াদ শেষ হবে এমন ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ড এর মেয়াদ উত্তীর্ণের সময়সীমা বর্ধিত করেছে নেভাদা ডিপার্টমেন্ট অব মোটর ভ্যাহিকেল (ডিএমভি)। চলমান করোনাভাইরাস সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

নেভাদার গভর্নর স্টিভ সিসোলা অবানিজ্যিক ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টিটিফিকেশন কার্ড, অবানিজ্যিক কনস্ট্রাকশান পারমিট ও ড্রাইভার অথোরাইজেশন কার্ড এর ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর নির্দেশনা দেন। 

নতুন নির্দেশনা অনুসারে, যেসব বাসিন্দার ২০২০ সালের মার্চ বা এর পরে অবানিজ্যিক ড্রাইভিং লাইসেন্স,  আইডেন্টিটিফিকেশন কার্ড, অবানিজ্যিক কনস্ট্রাকশান পারমিট ও ড্রাইভার অথোরাইজেশন কার্ড এর মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য মেয়াদ উত্তীর্ণের সময়সীমা আরো ৬০ দিন বর্ধিত করা হয়েছে। ফলে সেপ্টেম্বর ১৪ থেকে নভেম্বর ১২ পর্যন্ত এসব লাইসেন্স ও কার্ড এর সময়সীমা বাড়ানোর বাধ্যবাধকতা রইলো না। 

কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাস থেকে অনলাইনে লাইসেন্স ও কার্ডের জন্য আবেদন করা যাবে। ইতোমধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এই বছরের ডিসেম্বর পর্যন্ত নেভাদার প্রায় ৭৫,০০০ বাসিন্দা নিবন্ধিত হতে পারে৷ আগামী বছর কমপক্ষে এক লাখ বাসিন্দাকে অনলাইন নিবন্ধনের আওতায় আনা যাবে৷ 

ড্রাইভিং লাইসেন্স ও কার্ডের মেয়াদ শেষ হলেও পাবলিক স্ট্রিটে চলাচলের জন্য 'মুভমেন্ট পারমিট' কিংবা পূর্ণ রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে। কোনোরকম পূর্ব নিবন্ধন ছাড়াই ডিএমভির অফিসে যেয়ে মুভমেন্ট পারমিট নেওয়া যাবে। আর পূর্ণ রেজিস্ট্রেশন করতে অনলাইনে নিবন্ধন করলেই চলবে। 

নেভাদায় ইতোমধ্যে দুই লাখ মোটরচালিত যানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ৫০ শতাংশ দাপ্তরিক অফিস বন্ধ থাকায় এসব যানের নিবন্ধন প্রক্রিয়া ধীর হয়ে আছে। তবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে নেভাদার নতুন বাসিন্দার জন্য রবিবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত দাপ্তরিক অফিস খোলা রাখা হবে৷ তবে এরপরেও যারা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবে, তারা পেপার এপ্লিকেশনের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারবে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত