আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

লরার পর যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন স্যালি

লরার পর যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন স্যালি

শীঘ্রই দুই মাত্রার হারিকেনে পরিণত হবে স্যালি

এক মাসের মধ্যে দ্বিতীয়বার হারিকেনের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল। কিছুদিন আগেই চারমাত্রার হারিকেন লরার তাণ্ডবে তছনছ হয়েছিলো উপকূলের অনেক অঞ্চল। এবার যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের দিকে ধেয়ে আসছে হারিকেন স্যালি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ওরল্যান্সে আঘাত হানার সময় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালি দুই মাত্রার হারিকেনে পরিণত হবে৷ 

হারিকেনের কারণে লুইজিয়ানার মরগান সিটি, মিসিসিপি, নিউ ওরল্যান্সসহ বেশ কিছু অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে৷ বর্তমানে হারিকেনটি ফ্লোরিডা উপকূলের পশ্চিমে অবস্থান করছে৷ সেখানে ক্রমশ শক্তি অর্জন করে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে স্যালি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এ সময় উপকূলীয় অঞ্চলে ছয় থেকে এগারো ফিট উঁচু জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে।

ফলে নিউ অরল্যান্সের কিছু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মেয়র লেটোয়া কান্ট্রেল। সেই সাথে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছে সেখানের গভর্নর জন বেল এডওয়ার্ডস। সেইসাথে গ্র‍্যান্ড ইসলের বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছেন গভর্নর। 

স্যালি হচ্ছে আটলান্টিক সাগর থেকে উৎপন্ন এই বছরের ২০তম হারিকেন ও এক মাসের ব্যবধানে উপকূলে তৈরি হওয়া দ্বিতীয় হারিকেন। এর আগে গত মাসে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছিল। এর ফলে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের তেল স্থাপনার কার্যক্রম। 



 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত