আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা আটক

ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা আটক

মার্কিন গোয়েন্দা আটকের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল পরিশোধন কেন্দ্র অঞ্চল থেকে এক মার্কিন গোয়েন্দাকে আটক করেছে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড। 

রবিবার (১৩ আগস্ট) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করেন। 

নিকোলাস মাদুরো স্থানীয় গণমাধ্যমে জানান, জন হিথ ম্যাথিউ নামের ইউএস এর প্রাক্তন এক মেরিন সদস্যকে আটক করেছে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড। দেশটির তেল পরিশোধন কেন্দ্রে গোয়েন্দাবৃত্তির দায়ে তাকে ফ্যালকন আর জুলিয়া স্টেটের মাঝামাঝি অঞ্চ থেকে আটক করা হয়। এর সময় তার সাথে আরো দুই স্থানীয় বাসিন্দা ছিলো। 

স্থানীয় এক গণমাধ্যম সূত্র জানায়, আটক প্রাক্তন ইউএস মেরিনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। এর আগে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলো এই মার্কিনী চর। 

তবে এই বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। এছাড়াও ভেনেজুয়েলার ইনফরমেশন মিনিস্ট্রিও এই বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। 

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান, আটক ইউএস গোয়েন্দার কাছ থেকে স্পেশালাইজড অস্ত্র ও মোটা অংকের ডলার উদ্ধার করা হয়েছে। আটক ইউএস নাগরিক যে একজন মার্কিনি চর, এই বিষয়ে অকাট্য ছবি ও দলিল রয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট৷ 

এর আগে, ভেনেজুয়েলার সর্ববৃহৎ দুইটি তেল পরিশোধন কেন্দ্রে বিভ্রাট দেখা দিলে সমালোচনার মুখে পড়ে দেশটির সরকার। এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন, এসব গোলাযোগের জন্য ইউএস গোয়েন্দারাই দায়ী। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত