আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রে ৫০১ সদস্যের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি ঘোষনা বিএনপির

যুক্তরাষ্ট্রে ৫০১ সদস্যের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি ঘোষনা বিএনপির

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে বছরব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশে ও প্রবাসে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিএনপি। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু-কে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুইয়া মিল্টন-কে সদস্যসচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব মো: আবদুস সালাম ঢাকা থেকে নিউইয়র্ক সময় সোমবার (১২ এপ্রিল) বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সাফল্য ও করোনা মহামারির ভয়াবহতা থেকে পরিত্রাণ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারী সকলের জন্য বিশেষ দোয়ার করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইয়াদ মৌলানা আনসারুল করীম আল-আযহারী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক প্রভৃতি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান জিল্লু।


নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে আয়োজিত সংক্ষিপ্ত এই ভার্চুয়াল অনুষ্ঠানে কমিটির যুগ্ম আহবায়ক হিসাবে যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু এবং যুগ্ম সদস্য সচিব পদে মোশারফ হোসেন সবুজের নাম ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা করতালির মাধ্যমে ঘোষিত কমিটি স্বাগত জানান এবং আনন্দ প্রকাশ করেন।  


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি প্রধান সমন্বয়কারী হিসাবে বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও সমন্বয়কারী হিসাবে অপর সহ আন্তর্জাতিক কন্ঠশিল্পী বেবী নাজনীনকে দায়িত্ব দেয়া হয়। কমিটির সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. মুজিবর রহমান মজুমদার ও আব্দুল লতিফ স¤্রাটের নাম ঘোষণা করে আব্দুস সালাম জানান সহসাই অন্যান্য যুগ্ম আহবায়ক, যুগ্ম সদস্য সচিব ও সদস্যের সমন্বয়ে ৫০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।


আব্দুস সালাম জানান, যুক্তরাষ্ট্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি হবে ৫০১ সদস্য বিশিষ্ট। কমিটিতে ৪৭জন যুগ্ম আহবায়ক এবং ২৮জন যুগ্ম সদস্য সচিব থাকবেন। বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদকে সুবর্ণজয়ন্তী উদযাপনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।


অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে বিদেশেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসেও দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের পরিপূরক কর্মসূচিও চালাতে হবে। এজন্য ইউএস কংগ্রেস, হোয়াইট হাউজ, জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে দেন-দরবার বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মসূচী অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কমিটি ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে নব মনোনীত আহ্বায়ক জিল্লুর রহান জিল্লু ও সদস্য সচিব মিজানুর রহমান ভুইয়া মিল্টন সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, ফিরোজ আহমেদ, মওলানা আতিকুল্লাহ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন প্রমুখ।
এসময় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, আজ থেকে আমরা এক, অভিন্ন, আমাদের মাঝে আর কোন বিভেদ-বিভক্তি, ভেদাভেদ থাকবে না, কোন গ্রুপিং হবে না। আমরা যুক্তরাষ্ট্র বিএনপি’র একটি ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


উল্লেখ্য, দীর্ঘদিন এক যুগেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে ঘিরে আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দেয়। তারা আশা করেছন এই কমিটির পথ ধরেই পূর্ণাঙ্গ কমিটি আসবে। ‘উপলক্ষ্য যাই হোক, অন্তত একটি কমিটি তো পাওয়া গেছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো’ এমন মন্তব্য করেছেন অনেকে।


এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত