আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, পদত্যাগ করলেন জেষ্ঠ্য উপদেষ্টা

ক্যুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, পদত্যাগ করলেন জেষ্ঠ্য উপদেষ্টা

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর এক জেষ্ঠ্য উপদেষ্টা পদত্যাগ করেছেন। ক্যুমোর বিরুদ্ধে সম্প্রতি ১১ জন নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে৷ এরই প্রেক্ষিতে এই পদত্যাগপত্র জমা দেন তিনি।

রবিবার (৮ আগস্ট) গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর সেক্রেটারি মেলিসা ডিরোসা পদত্যাগের ঘোষণা দেন৷ তিনি বলেন, নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করতে পারা গর্বের বিষয় ছিল।

গত সপ্তাহে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল তদন্তের পর ঘোষণা দেন, গভর্নর থাকাকালীন সময়ে ক্যুমো ১১ জনকে যৌন হেনস্থা করেছেন।

তবে ক্যুমো তাঁর বিরুদ্ধে আনা সকল যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন ও স্বপদে বহাল থাকতে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। শীঘ্র তাঁর বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া শুরু হতে পারে।

কয়েকদিন আগে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, 'জনাব ক্যুমো ক্ষমতায় থেকে একাধিক নারীকে যৌন হেনস্থা করেছেন। একই সাথে স্টেট ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন'।

১৬৮টি পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে সেক্রেটারি মিস ডিরোসার নাম উঠেছে ১৮৭ বার। তাঁর বিরুদ্ধে গভর্নর ক্যুমোর কীর্তিকলাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ রয়েছে ও একজন অভিযোগকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অভিযোগ করা হয়েছে।

তবে রবিবার পদত্যাগের ঘোষণা করার সময় এসব অভিযোগ নিয়ে কথা বলেননি তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, ' ব্যক্তিগতভাবে গত দুই বছর আমি মানসিকভাবে ও আবেগের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। রাজ্যের হয়ে এতো মেধাবি কয়েকজনের সাথে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ ও গর্ববোধ করছি'।

ক্যুমোর বিরুদ্ধে তদন্ত চলাকালে তদন্তকারীরা অন্তত ২০০ জন মানুষের সাথে কথা বলেছেন। তাদের মধ্যে গভর্নর অফিসের কয়েকজন কর্মী ও অভিযোগকারীও রয়েছেন। তদন্তের জন্য দশ হাজার নথি, ম্যাসেজ ও ছবি যাচাই-বাছাই করে দেখা হয়েছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন গভর্নর পদ থেকে অ্যান্ড্রু ক্যুমোকে পদত্যাগ করতে আহবান জানান।

সোমবার (৯ আগস্ট) দ্য নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি জুডিশিয়ারি কমিটি অ্যান্ড্রু ক্যুমোর অভিসংশন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত