আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

৩৩৩ বছরে প্রথম নারী গর্ভনর পাচ্ছে নিউইয়র্ক

৩৩৩ বছরে প্রথম নারী গর্ভনর পাচ্ছে নিউইয়র্ক

৩৩৩ বছরে প্রথমবারের মতো নারী নেতৃত্ব পাচ্ছে পুরনো নিউইয়র্ক স্টেট। যৌন কেলেংকারির দায় নিয়ে স্টেট গর্ভনর (ডেমক্র্যাট) এ্যান্ড্রু ক্যুমো পদত্যাগের ঘোষণা দেওয়ায় লে.গর্ভনর ক্যাথি হোচুল গর্ভনরের দায়িত্বে অধিষ্ঠিত হবেন আগামী ২৪ আগস্ট। সেই সাথে তিনি হবেন ৫৪ হাজার ৫৫৬ বর্গমাইলে ২ কোটি মানুষের বসতিওয়ালা স্টেট নিউইয়র্কের ৫৭তম গভর্ণর।

করোনা পরিস্থিতি বিচক্ষণতার সাথে মোকাবেলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০ গর্ভনরের মধ্যে সেরা একজন হিসেবে পরিচিতি পাওয়া এই গর্ভনরের যৌন কেলেংকারিতে পতনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। গত বছরের শেষার্ধে তার বিরুদ্ধে ডজনখানেক নারী কর্তৃক যৌন হামলার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন।

এরপর এসব অভিযোগের তদন্ত চালান স্টেটের এটর্নী জেনারেল (ডেমক্র্যাট) লেটিশা জেমস। তিনি প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে ক্যুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপরই প্রেসিডেন্ট জো বাইডেনও নিউইয়র্কের এই গর্ভনরকে পদত্যাগের আহবান জানিয়েছেন।

ডেমক্র্যাটিক পার্টির সর্বস্তরের নীতি-নির্দ্ধারকরাও একই আহবান জানাচ্ছিলেন। এমনি অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। সেটি কার্যকর হবে ২৪ আগস্ট। স্টেট গর্ভনর ক্যুমো বলেছেন, অযাচিতভাবে কাউকে তিনি স্পর্শ করেননি। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের ভিকটিম।

এদিকে, লে. গর্ভনর ক্যাথি গণমাধ্যমে বলেছেন, তিনি প্রশাসন পরিচালনায় সক্ষম। নাগরিকদের সার্বিক কল্যাণ এবং এই স্টেটের উন্নয়নে চলমান সকল কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্ণর ক্যুমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত ৭ বছর যাবত ক্যুমোর রানিংমেট হিসেবে দায়িত্ব পালনকারি ক্যাথি বলেছেন, এটি খুবই সঠিক সিদ্ধান্ত হয়েছে নিউইয়র্কের অধিবাসীদের বৃহত্তর স্বার্থে।

উল্লেখ্য, ক্যুমো পদত্যাগ না করলে সামনের সপ্তাহেই তাকে ইমপিচের হুমকি দিয়েছেন ডেমক্র্যাট শাসিত স্টেট পার্লামেন্ট। ৬২ বছর বয়সি ক্যাথি এর আগে বাফেলো এলাকার কংগ্রেসওম্যান ছিলেন। সেটি টানা ৪০ বছর ছিল রিপাবলিকানদের। তিনি উদ্ধার করেছেন ডেমক্র্যাট হিসেবে।

অন্যদিকে, এ্যান্ড্রু ক্যুমো ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় গর্ভনর মারিয়ো ক্যুমোর ছেলে। ২০১০ সাল পর্যন্ত এ্যান্ড্রু ক্যুমো ছিলেন এই স্টেটের এটর্নী জেনারেল। পরের বছর স্টেট গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ টানা প্রায় তিন টার্ম তিনি গর্ভনরের দায়িত্ব পালন করলেন। ২০২৩ সালে গর্ভনরের মেয়াদ শেষ হবার কথা ছিল। এখন সেটি সম্পন্ন করবেন ক্যাথি হোচুল। বর্তমানে এই স্টেটের এটর্নী জেনারেল হিসেবেও রয়েছেন একজন নারী লেটিশা জেমস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত