আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

এবার ফার্গুসন হত্যাকান্ডের বছরপূর্তিতে গোলাগুলি আহত ২

এবার ফার্গুসন হত্যাকান্ডের বছরপূর্তিতে গোলাগুলি আহত ২

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এক তরুণ নিহত হওয়ার এক বছর পূর্তির শেষ দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে শুরু হওয়া দাঙ্গা পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের এ গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন।সারাদিন বিভিন্ন প্রতিবাদী আয়োজনের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে দিনটি পালনের পর রাতে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ২০১৪ সালের ৯ অগাস্ট ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউনকে যে স্থানটিতে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে সকালে শত শত মানুষ সাড়ে চার মিনিট নীরবতা পালন করে নিহত ব্রাউনের প্রতি শ্রদ্ধা জানান।

খুনের পর ব্রাউনের দেহ কয়েকঘণ্টা রাস্তায় পড়ে ছিল। সেই ঘটনা স্মরণে বেশ কিছু বিক্ষোভকারী রাস্তায় শুয়ে থাকেন।নিহত হওয়ার পর ফার্গুসনের যে এলাকায় সহিংসতা শুরু হয়েছিল, এবারও সেখানেই সংঘর্ষের উৎপত্তি হয়। গভীররাতে একদল প্রতিবাদকারী রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আশপাশের দোকানের জানালাগুলো ভাঙতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এই পরিস্থিতিতেই দুইজন গুলিবিদ্ধ হন। কিন্তু এদের আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


সেন্ট লুইস কাউন্টি পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাপক গুলিবর্ষণের মুখে পড়ে এক পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি শুরু করেন। দুটি নেমপ্লেটহীন গাড়ি থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্ততপক্ষে একজনকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত