আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের

অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের

ছবি: এলএবাংলাটাইমস

নিউইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনায় আদালতে অভিযোগ করা হয়েছে।নিউউইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চাল ফেন জানিয়েছেন, নারীকে যৌন হয়রানি করার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।পদত্যাগ করার পর এই প্রথম কুমোর বিরুদ্ধে আইনি অভিযোগ করা হলো।

লুসিয়ান চাল ফেন জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে অশালীনভাবে এক নারীকে স্পর্শ করায় কুমোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কুমো এক বছরের সশ্রম কারাদণ্ড শাস্তি হিসেবে পেতে পারেন। ৬৩ বছর বয়সী কুমোকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আলবেনির সিটি আদালত। ওই দিন বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতে হাজির থাকতে হবে।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সোজাসাপটা কথা বলার কারণে গত বছর দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন কুমো। তবে সম্প্রতি ১১ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত আগস্টে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। কুমো জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত