আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রথমবারের মতো জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা

প্রথমবারের মতো জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা

ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘে
ফিলিস্তিনি পতাকা উড়েছে। পতাকা উড্ডয়ন অনুষ্ঠানে
অংশ নিয়েছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস।
তবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার সময়
ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস ইসরাইলের
উদ্দেশ্য বেশ হুশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা
দিয়েছেন ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে যে
চুক্তি স্বাক্ষর হয়েছে তার শর্ত অনুযায়ী
ইসরায়েল তার বসতি স্থাপন কার্যক্রম বন্ধ না করা
পর্যন্ত এবং বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না দেয়া
পর্যন্ত ফিলিস্তিন একা চুক্তি বাস্তবায়নের জন্য আর
কাজ করবে না।
চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত ইসরাইলের সাথে
আর কোন আলোচনা নয় বলেও তিনি হুশিয়ারি
দেন। মাহমুদ আব্বাস বলেছেন, কেবল
আলোচনার স্বার্থে আলোচনা করে আর
কোনও লাভ নেই। ইসরায়েলী দখলদারিত্ব বন্ধ
করার জন্য বরং আন্তর্জাতিক শক্তিকে কাজে
লাগানোর চেষ্টা করাই বেশি ফলদায়ক। তিনি আরো
বলেন চুক্তির শর্ত মেনে নেয়ার ক্ষেত্রে
ফিলিস্তিনের জনগণের আর কোনও দায় নেই।
আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী
ফিলিস্তিনিদের নিরাপত্তা বিধান করার জন্যও জাতিসংঘকে
তিনি অণুরোধ জানিয়েছেন। এ মাসের শুরুর দিকে
জাতিসংঘে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা
ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ।
কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ আরো ছয়টি দেশ।
তবে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়। ২০১২
সালে ফিলিস্তিনকে সদস্যপদ নয় কিন্তু
পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদ।
সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

পাঠকের মতামত