আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রে উইলিয়াম-কেট, আজ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে উইলিয়াম-কেট, আজ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফররত প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শুক্রবার তাঁদের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বুধবার ব্রিফিংয়ে বলেন, আজ ডেমোক্রেটিক পার্টির ফান্ড সংগ্রহের জন্য উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বোস্টনে থাকবেন বাইডেন। এ সময় তিনি (প্রেসিডেন্ট) প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসকে অভ্যর্থনা জানানোর ইচ্ছা পোষণ করেছেন। তাঁদের সাক্ষাতের ব্যাপারে কাজ চলছে।

রানী এলিজাবেথের মৃত্যুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। সেখানে তাঁরা আর্থশট পুরস্কার-২০২২ নামে পরিবেশবিষয়ক একটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে যুক্তরাষ্ট্র সফরে গেলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সঙ্গে তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা কম। খবর এএফপির।

শেয়ার করুন

পাঠকের মতামত