আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

টাইম স্কয়ারের কাছে চাপাতি হাতে পুলিশের উপর হামলা

টাইম স্কয়ারের কাছে চাপাতি হাতে পুলিশের উপর হামলা

ছবি: এলএবাংলাটাইমস

টাইম স্কয়ারের কাছে চাপাতি হাতে তিন পুলিশের উপর চড়াও হয় এক হামলাকারী। পরে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ।

পুলিশ কমিশনার কিশেন্ট সিওয়েল জানান, রাত ১০টা ১১ মিনিটে বড়দিনের রাতে ওয়েস্ট ৫২ স্ট্রিট অ্যান্ড এইটথ অ্যাভিনিউ এর কাছে ১৯ বছর বয়েসী এক হামলাকারী চাপাতি হাতে নিউ ইয়র্ক পুলিশের তিন সদস্যের উপর চড়াও হয়।

সিওয়েল জানান, বিনা উস্কানিকে পুলিশ সদস্যদের কাছে এসে চাপাতি দিয়ে সে মাথায় আঘাত করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে সে অন্য দুই সদস্যকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে।

তিনি জানান, হামলাকারীর আঘাতে দুইজনই মাথায় বেশ আঘাতপ্রাপ্ত হোন। একজনের স্কাল ফ্র‍্যাকচার দেখা দিয়েছে। অন্যজনের মাথা কেটে গেছে।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর এক পুলিশ সদস্য হামলাকারীকে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সিওয়েল জানান, আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

হামলার উদ্দেশ্য জানতে নিউ ইয়র্ক পুলিশের সাথে এফবিআই জয়েন্ট টেরোরিজম কাজ করছে। এফবিআই এর ফিল্ড অফিসার মাইক ড্রিসকল জানান, ধারণা করা হচ্ছে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। তবে এতে জননিরাপত্তাজনিত হুমকি নেই।

নিউ ইয়র্ক পুলিশ আরও জানান, টাইম স্কয়ারের কাছে আরও একটি হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে দুইবার ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত