আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাফেলো

৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাফেলো

ছবি: এলএবাংলাটাইমস

সোমবার (৬ জানুয়ারি) ভোরে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউ ইয়র্ক সিটির বাফেলো অঞ্চল।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, সকাল ৬টা ১৫ মিনিটে ভূকম্পনটি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম সেনেকার এক মাইলের মধ্যে এবং এর গভীরতা ছিল ১ দশমিক ৯ মাইল।

বাফেলো অফিস অব ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ভূতত্ত্ববিদ ইয়ারেব আল্টাউইল জানান, গত ৪০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। সর্বশেষ ১৯৯৯ সালে ৩ দশমিক ৮ মাত্রার ভূকম্পন পরিমাপ করা হয় এই অঞ্চলে।

প্রায় কয়েক সেকেন্ড যাবত এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। অল্প সময়ের জন্য ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পরেছিল।

এরি কাউন্টি এক্সিকিউটিভ মার্ক পোলোনকার্য টুইট বার্তায় জানান, মনে হয়েছে কেউ আমার বাড়িতে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। আমি লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ি।

কাউন্টি ইমার্জেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে, নায়াগ্রা ফলসসহ ভূমিকম্পটি ৩০ মাইল রেডিয়াসে অনুভূত হয়েছে। বাফেলোর ২০ মাইল উত্তরে এর প্রভাব পরেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত