আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি?

আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি?

এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক শহর কখনও ঘুমায় না। তবে না ঘুমানো শহরটিও ডুবে যেতে পারে নিঃসন্দেহে! গবেষণা বলছে, হাজার হাজার আকাশ্চুম্বি অট্টালিকার ভারে এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই প্রায় ১-২ মিলিমিটার করে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহর। 

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সঙ্গে বাড়ছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা। এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর। গবেষণা বলছে, শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় ১৪০ মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এ ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টার কর্মচঞ্চল শহরটি।

১৯৫০ সালের পর প্রায় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এ ছাড়া এ শতাব্দীর পর শহরটিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ চার গুণ বেড়ে যাবে বলে জানা গেছে। এতে বিপদে পড়বেন শহরটির ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ।

শুধু নিউ ইয়র্কই নয়, উপকূলীয় সব শহরই রয়েছে এমন ঝুঁকিতে। বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নিম্নভূমি নিমজ্জিত হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়বেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত